জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
মেধা তালিকার ভিত্তিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন ফরম পূরণ, কলেজে প্রার্থিতা নিশ্চিতকরণ ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মেধা তালিকা প্রকাশ ও অনলাইন ফরম পূরণ
- শুরু: ১৮ জুন ২০২৫
- শেষ: ২৯ জুন ২০২৫
ভর্তিচ্ছুরা www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে গিয়ে Applicant Login (Masters Regular) এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
কলেজে প্রার্থিতা নিশ্চিতকরণ
সময়সীমা: ১৮ জুন ২০২৫ থেকে ২৯ জুন ২০২৫ পর্যন্ত
ভর্তিচ্ছুকে অবশ্যই কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে প্রয়োজনীয় কাগজপত্র ও রেজিস্ট্রেশন ফি ৮৩৫ টাকা জমা দিয়ে প্রার্থিতা নিশ্চিত করতে হবে।
ফরম পূরন করে কলেজের নির্ধারিত ব্যাংকের শাখায় অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হবে।
নিচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি টি দেওয়া হলো। যেখানে বিস্তারিত বলা হয়েছে।

