ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬ | Dhaka University Admission Circular 2025-2026 PDF Download

আজকে আমরা এই পোস্টে জানব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক সম্পূর্ণ তথ্য। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Dhaka University Admission Circular 2025-2026 সম্পর্কে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ ভর্তির আবেদনের সময়সূচি | Dhaka University (DU) 2025-26 Admission Test Application Date

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০০ টা
আবেদন শেষ: ১৬ নভেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত

আবেদনের ওয়েবসাইট: 🔗 https://admission.eis.du.ac.bd

আবেদন ফি:

  • প্রতিটি ইউনিটের জন্য: ১০৫০/- (এক হাজার পঞ্চাশ টাকা)
  • আইন, চারুকলা ইউনিটের জন্য ১২৫০/- ( এক হাজার দুইশত পঞ্চাশ টাকা)
  • আইবিএ ইউনিটের জন্য: ১৫০০/- (এক হাজার পাঁচশত টাকা)

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ ভর্তি পরীক্ষার সময়সূচি | Dhaka University 2025-26 Admission Examination Date

ইউনিটপরীক্ষার তারিখবারসময়
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট১৩ ডিসেম্বর ২০২৫শনিবারসকাল ১১:০০ টা – ১২:৩০ টা
বিজ্ঞান ইউনিট২০ ডিসেম্বর ২০২৫শনিবারসকাল ১১:০০ টা – ১২:৩০ টা
ব্যবসায় শিক্ষা ইউনিট০৩ জানুয়ারি ২০২৬শনিবারসকাল ১১:০০ টা – ১২:৩০ টা
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)১০ জানুয়ারি ২০২৬শনিবারসকাল ১১:০০ টা – ১২:০০ টা পর্যন্ত
আইবিএ ইউনিট০৯ জানুয়ারি ২০২৬শুক্রবারসকাল ১০:০০ টা – ১২:০০ টা পর্যন্ত

দ্রষ্টব্য:
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) একই দিনে অনুষ্ঠিত হবে। এই ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের যোগ্যতা | DU Admission Examination Requirements

২০২০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে মাধ্যমিক/সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর ও সময় বণ্টন | DU Admission Exam Time & Marks

ইউনিটMCQ পরীক্ষালিখিত/অঙ্কন পরীক্ষা
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট৬০ নম্বর, ৪৫ মিনিট৪০ নম্বর, ৪৫ মিনিট
বিজ্ঞান ইউনিট৬০ নম্বর, ৪৫ মিনিট৪০ নম্বর, ৪৫ মিনিট
ব্যবসায় শিক্ষা ইউনিট৬০ নম্বর, ৪৫ মিনিট৪০ নম্বর, ৪৫ মিনিট
চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন)৪০ (সাধারণ জ্ঞান), ৩০ মিনিট৬০ (অঙ্কন), ৬০ মিনিট

অনলাইনে ভর্তির প্রাথমিক আবেদনের জন্য আবেদনকারীর করণীয় | How To Apply For Dhaka University Admission Test

  1. আবেদন করতে হবে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে।
  2. আবেদনকারীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তথ্য, বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, এবং স্ক্যান করা ছবি (30–200KB) আপলোড করতে হবে।
  3. আবেদন ফি অনলাইনে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী)-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
  4. SMS ভেরিফিকেশনের জন্য টেলিটক, রবি, এয়ারটেল বা বাংলালিংক নম্বর ব্যবহার করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা | Dhaka University (DU) Total Seats

ইউনিটআসন সংখ্যা
ক ইউনিট (বিজ্ঞান)১৭৬৫
খ ইউনিট (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান)২২০০
গ ইউনিট (ব্যবসায় শিক্ষা)১২৫০
ঘ ইউনিট (চারুকলা)১৭২৫
চ ইউনিট (আইবিএ)১৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটায় ভর্তি ২০২৫-২০২৬ | Dhaka University Quota Admission

কোটাভুক্ত আবেদনকারীরা ভর্তি পরীক্ষার ফল প্রকাশের ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটের ডিন অফিস থেকে ফরম সংগ্রহ করতে পারবেন।
কোটা ফরম পূরণ করে প্রমাণপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

প্রযোজ্য কোটা:

  • মুক্তিযোদ্ধা কোটা
  • শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর সন্তান/স্বামী/স্ত্রী
  • ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়
  • প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, ট্রান্সজেন্ডার ইত্যাদি)
  • খেলোয়াড় (বিকেএসপি হতে উত্তীর্ণ শিক্ষার্থী)

পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রী

পরীক্ষার কেন্দ্রে নিম্নোক্ত জিনিসপত্র সম্পূর্ণ নিষিদ্ধ:

  • মোবাইল ফোন
  • ক্যালকুলেটর
  • স্মার্ট ঘড়ি
  • ইলেকট্রনিক কলম বা যেকোন ইলেকট্রনিক ডিভাইস

সমতা নিরূপণের জন্য

A-Level/O-Level বা সমমান বিদেশী পাঠ্যক্রমের শিক্ষার্থীদের https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে “Equivalence Application” মেনু থেকে আবেদন করতে হবে।
ফি জমা দিয়ে “Equivalence ID” প্রাপ্তির পর একই ওয়েবসাইটে ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে।

Share This Post
Abdullah Al Rahat, Studyian.com Founder & CEO
Abdullah Al Rahat

As a fresh graduate, I’m passionate about supporting fellow students in reaching their academic goals.

Articles: 1530