১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে: জেনে নিন কিভাবে ফ্রি ডাটা নেবেন

বাংলাদেশের মোবাইল গ্রাহকদের জন্য ১৮ জুলাই ২০২৫ পালন করা হচ্ছে ফ্রি ইন্টারনেট ডে। এই দিনে দেশের প্রতিটি মোবাইল ব্যবহারকারী নির্দিষ্ট কোড ডায়াল করে ১ জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন। ডাটার মেয়াদ থাকবে ৫ দিন

কিভাবে ফ্রি ডাটা নিবেন?

নিচের সঠিক কোডগুলো ডায়াল করলেই আপনার মোবাইলে ফ্রি ইন্টারনেট চালু হয়ে যাবে:

অপারেটরডায়াল কোড
গ্রামীণফোন*১২১*১৮০৭#
রবি*৪*১৮০৭#
বাংলালিংক*১২১*১৮০৭#
টেলিটক*১১১*১৮০৭#

অফারের বিস্তারিত

  • অফার: ১ জিবি ফ্রি ইন্টারনেট
  • মেয়াদ: ৫ দিন
  • অ্যাক্টিভেশন পদ্ধতি: নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে
  • অ্যাক্টিভেশনের তারিখ: শুধুমাত্র ১৮ জুলাই ২০২৫ তারিখে

কেন ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে?

২০২৪ সালের ১৮ জুলাই বাংলাদেশে ঘটে যায় ইতিহাসের অন্যতম বড় ইন্টারনেট শাটডাউন। এই ঘটনাকে স্মরণ করে ও ডিজিটাল স্বাধীনতার বার্তা পৌঁছে দিতে ২০২৫ সালের ১৮ জুলাই ঘোষণা করা হয়েছে ফ্রি ইন্টারনেট ডে

এদিন সরকার ও অপারেটররা সম্মিলিতভাবে জনগণকে ১ জিবি ফ্রি ইন্টারনেট দিচ্ছে, যেন সবাই ইন্টারনেট ব্যবহার করতে পারে।

কীভাবে ফ্রি ডাটা এক্টিভ করবেন?

১. মোবাইলের ডায়ালার খুলুন
২. আপনার অপারেটর অনুযায়ী কোডটি লিখুন
৩. কল বাটনে প্রেস করুন
৪. ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে ইন্টারনেট অ্যাক্টিভ হয়েছে কিনা

সতর্কতা

  • শুধুমাত্র ১৮ জুলাই ২০২৫ তারিখে এই কোডগুলো কার্যকর।
  • অফারটি সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত, তবে কিছু ক্ষেত্রে পূর্বের ব্যবহার বা অফার গ্রহণের ইতিহাসের কারণে অফার নাও আসতে পারে।

উপসংহার

ডিজিটাল স্বাধীনতা ও গণমানুষের ইন্টারনেট অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ। সবাই এই সুযোগ গ্রহণ করে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

Abdullah Al Rahat

As a fresh graduate, I’m passionate about supporting fellow students in reaching their academic goals.