জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ১১ মে ২০২৬ বিকাল ৪:০০ ঘটিকায় প্রকাশিত হয়েছে।
দেশের ৮৮০টি কলেজের ৩৪৫টি কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ৩,২৮,১৫৩ জন শিক্ষার্থী, যাদের মধ্যে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অন্তর্ভুক্ত।
পরীক্ষার সার্বিক পাশের হার দাঁড়িয়েছে ৯৪.৪৬%।
NU 3rd Year Result Published | ফলাফল দেখার সহজ ধাপ
১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইট এ প্রবেশ করুন।
২. আপনার কলেজ, পরীক্ষা বর্ষ ও বিষয় নির্বাচন করুন।
৩. রোল নম্বর ও জন্মতারিখ লিখে “Submit” বাটনে ক্লিক করুন।
৪. আপনার ব্যক্তিগত ফলাফল স্ক্রীনে দেখা যাবে।
টিপস: ফলাফল ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন।
গুরুত্বপূর্ণ তথ্য
- ফলাফল প্রকাশের তারিখ: ১১ মে ২০২৬, বিকাল ৪:০০
- পরীক্ষার ধরন: নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন
- অংশগ্রহণকারী শিক্ষার্থী: ৩,২৮,১৫৩ জন
- কলেজ সংখ্যা: ৮৮০টি
- কেন্দ্র সংখ্যা: ৩৪৫টি
- পাশের হার: ৯৪.৪৬%

ফলাফলে অসঙ্গতি বা সংশোধন
প্রকাশিত ফলাফলে যদি কোনো ধরনের ভুল বা অসঙ্গতি দেখা দেয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তা সংশোধন বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষিত।
যোগাযোগের তথ্য
- পরীক্ষা নিয়ন্ত্রক: মোঃ এনামুল করিম
- ইমেইল: controller@nu.ac.bd
- ফোন: ০২-৯৬৬৬১৯৫৩৯
