প্রকাশিত: ১৯ জুন ২০২৫ | জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অনার্স ২য় বর্ষ শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা গ্রহণ এবং শ্রেণিকক্ষে উপস্থিতির মূল্যায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা আগামী ২৫/০৬/২০২৫ তারিখ হতে ১৫/০৭/২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও শ্রেণিকক্ষে উপস্থিতির মূল্যায়নের নিয়মাবলি
১. নির্দেশিকার ভিত্তিতে নম্বর সংযোজন: ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিতি মূল্যায়ন অবশ্যই নির্ধারিত নির্দেশিকা অনুযায়ী করতে হবে এবং যথাযথভাবে নম্বর সংযোজন করতে হবে।
উপস্থিতির জন্য কমপক্ষে ৭৫%: শিক্ষার্থীদের জন্য উপস্থিতির হার কমপক্ষে ৭৫% থাকতে হবে। এর নিচে হলে মূল্যায়ন করা যাবে না।
পরীক্ষা কলেজেই গ্রহণ: প্রতিটি কলেজকে নিজ দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ করতে হবে।
শিক্ষকদের দ্বারা মূল্যায়ন: সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরাই ইনকোর্সের উত্তরপত্র মূল্যায়ন করবেন।
গালসীট ও হস্তান্তর: ইনকোর্স নম্বর গালসীটে পূরণ করে তা কলেজের পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে গাজীপুর ক্যাম্পাসে হাতে/ডাকযোগে প্রেরণ করতে হবে।
অনলাইন এন্ট্রি বাধ্যতামূলক: ইনকোর্স নম্বর অনলাইনে নির্ধারিত ফরমে এন্ট্রি দিতে হবে।
পুনরায় পরীক্ষা নয়: একবার ইনকোর্স নম্বর প্রদান ও শ্রেণিকক্ষে উপস্থিতির নম্বর জমা দেওয়ার পর তা সংশোধন বা পুনরায় পরীক্ষা গ্রহণের সুযোগ নেই।

NU Honours 2nd Year Incourse Exam 2025
👉 ইনকোর্স সংক্রান্ত সকল কাজ ১৫ জুলাই ২০২৫ এর মধ্যে শেষ করতে হবে।
👉 প্যাকেটের উপর স্পষ্টভাবে লিখতে হবে:
“২০২৪ সালের অনার্স ২য় বর্ষ ইনকোর্স পরীক্ষা”
📩 প্রেরণের ঠিকানা
গাজীপুর ক্যাম্পাসে প্রেরণের ঠিকানা:
অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক
অনার্স ২য় বর্ষ
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ
গাজীপুর
