২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি – জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষা গ্রহণক্লাস উপস্থিতি মূল্যায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ইনকোর্স পরীক্ষার সময়সূচি | NU Master’s Incourse Exam 2025

  • প্রথম ইনকোর্স পরীক্ষা: ২৪/০/২০২৫ থেকে ২১/০৯/২০২৫
  • দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা: ১৮/১১/২০২৫ থেকে ১১/১২/২০২৫

পরীক্ষার নিয়মাবলী ও শর্তাবলী

১. পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন

  • ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাস উপস্থিতি মূল্যায়ন নির্দেশিকার ভিত্তিতে নম্বর প্রদান করতে হবে।
  • ইনকোর্স পরীক্ষার জন্য ১৫% এবং ক্লাস উপস্থিতির জন্য ৫% এর মধ্যে মূল্যায়ন করতে হবে।
  • প্রতিটি কলেজ নিজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে।

২. উত্তরপত্র প্রেরণ ও সংরক্ষণ

  • পরীক্ষার মূল্যায়ন শেষে উত্তরপত্র এবং উপস্থিতি তালিকা কলেজ প্রিন্সিপাল/আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে গাজীপুর ক্যাম্পাসে প্রেরণ করতে হবে।
  • পরীক্ষার ফর্ম পূরণের সময় দুটি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর অনলাইনে এন্ট্রি দিতে হবে।
  • একবার এন্ট্রি দেওয়া হলে পরবর্তীতে নম্বর পরিবর্তন করা যাবে না।

৩. বিশেষ নির্দেশনা

  • ইনকোর্স নম্বর ভুলভাবে এন্ট্রি দেওয়া হলে এর জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।
  • দুটি ইনকোর্স পরীক্ষার খাতা আলাদা প্যাকেটে সংরক্ষণ করে একসাথে পাঠাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী মাস্টার্স শেষ পর্বের ইনকোর্স পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোকে এই নিয়মাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদেরও নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ এবং ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে।

Abdullah Al Rahat

As a fresh graduate, I’m passionate about supporting fellow students in reaching their academic goals.