
এই পোস্টে আমরা জানবো সপ্তম শ্রেনীর বাংলা বিষয় এর ২য় অধ্যায়, প্রমিত ভাষায় কথা বলি সম্পর্কে।
১ম পরিচ্ছেদ
প্রমিত ভাষার প্রয়োগ
| যে শব্দটি প্রমিত হয়নি | শব্দটি প্রমিত রূপ |
| পাঠকাটি | পাটকাঠি |
| গইয়া | পেয়ারা |
| টাহা | টাকা |
| পোলা | ছেলে |
| মাইয়া | মেয়ে |
| খাওন | খাবার |
| হয়ছে | হয়েছে |
| খারান | দাঁড়ান |
| হাছা | সত্যি |
| খাইছি | খেয়েছি |
| কেমনে | কিভাবে |
| জানছি | জেনেছি |
| করছি | করেছি |
শব্দ খুজি
| আঞ্চলিক উচ্চারণ/শব্দ | প্রমিত শব্দ | উচ্চারণগত/শব্দগত পরিবর্তন |
| খাইছি | খেয়েছি | উচ্চারণগত পরিবর্তন |
| চঙ্গ | মই | শব্দগত পরিবর্তন |
| পুরি | মেয়ে | শব্দগত পরিবর্তন |
| কাপাট | দরজা | শব্দগত পরিবর্তন |
| ছাওয়া | সন্তান | শব্দগত পরিবর্তন |
| কৈত্তর | কবুতর | শব্দগত পরিবর্তন |
| শোশা | শশা | উচ্চারণগত পরিবর্তন |
| বাইগত | বেগুন | উচ্চারণগত পরিবর্তন |
| মুশরী | মশারী | উচ্চারণগত পরিবর্তন |
| দলান | দালান | উচ্চারণগত পরিবর্তন |
| খাইছি | খেয়েছি | উচ্চারণগত পরিবর্তন |
| করছি | করেছি | উচ্চারণগত পরিবর্তন |
👉 প্রমিত ভাষা শিখি | বাংলা – দ্বিতীয় অধ্যায় | ষষ্ঠ শ্রেণী
অঘোষ ধ্বনি: ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ।
ঘোষ ধ্বনি: গ, ঘ, ঙ, জ, ঝ, ঞ, ড, ঢ, ণ, দ, ধ, ন, ব, ভ, ম।
অল্পপ্রাণ ধ্বনি: ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব।
মহাপ্রাণ ধ্বনি: খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ।
| শব্দ | অঞ্চলভেদে বর্ণটির উচ্চারণ যা হতে পারে | বর্ণটির প্রমিত উচ্চারণ যা হবে | এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে | উচ্চারণ ঠিক হলে টিকচিহ্ন দাও। |
| সবচেয়ে | প | ব | ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে | √ |
| পিড়ি | ফ | প | অল্পপ্রাণ ধ্বনি মহা ধ্বনি হয়েছে | √ |
| ছোটো | ড | ট | অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি হয়েছে | √ |
| পেতে | ফ | প | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে | √ |
| ভাত | ব | ভ | মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে | √ |
| বাড়ি | ভ | ব | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে | √ |
| ঘুচেছে | ছ | চ | ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে | √ |
| পুঁতি | ফ | প | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে | √ |
| আধাঁর | দ | ধ | মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে | √ |
| ঘর | গ | ঘ | মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি হয়েছে | √ |
| চাবি | ছ | চ | অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হয়েছে | √ |
| ছাদ | ত | দ | ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হয়েছে | √ |
২য় পরিচ্ছেদ
শব্দের উচ্চারণ
উচ্চারণের কিছু নিয়ম:
১। ব্যঞ্জনবর্ণের উচ্চারণ অর্ধ হলে বর্ণের নিচে হসন্ত ( ্ ) হবে।
যেমন:
ক = ক + অ
= ক্
শব্দ প্রমিত উচ্চারণ
জাম জাম্
২। শব্দ যদি ( ী) কারে থাকে প্রমিত উচ্চারণে (ি) হবে।
যেমন:
শব্দ প্রমিত উচ্চারণ
সুখী সুখি
৩। শব্দের শুরুতে “অ” + ই/ঈ/উ/ঊ হলে “অ” এর উচ্চারণ “ও” কার হবে।
শব্দ প্রমিত উচ্চারণ
কবিরাজ কোবিরাজ
৪। শব্দের শেষে “অ” কার “ও” কার উচ্চারিত হবে।
যেমন:
শব্দ প্রমিত উচ্চারণ
আত্মীয় আত্ তিয়
৫। কোমল উচ্চারনের ক্ষেত্রে “স”, গম্ভীর উচ্চারণের ক্ষেত্রে “শ” হবে।
যেমন:
শব্দ প্রমিত উচ্চারণ
অসুখী অশুখি
👉 প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি | বাংলা – ১ম অধ্যায় | সপ্তম শ্রেনী
আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষাঃ
| আঞ্চলিক বাক্য | প্রমিত রূপ |
| ক্যান, কী হইছে? | কেন, কী হয়েছে? |
| কেটা জানে! | কে জানে! |
| জয়নাল ন কী কইলেন? | জয়নাল না কী বললেন? |
| আমরা যে আর্টের কাম করি | আমরা যে আর্টের কাজ করি |
| আমাগো চেনে কয়জন | আমাদের চিনে কয়জন? |
| ক্যান, দ্যাহেন নাই | কেন দেখো নাই। |
| ঐ যে উপরে চাইয়া দেহেন | ঐ যে উপরে তাকিয়ে দেখেন |

যাইও শব্দ প্রমিতা ভাষা কি
যেয়ো/যেও